মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থের অপব্যবহারের অভিযোগ শুল্ক কমলেও বাড়ছে দাম: স্মার্টফোন বাজারে সিন্ডিকেট এক্স একাউন্ট হ্যাকারীদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ঢাবি শিক্ষিকা মোনামীর মন্তব্য চট্টগ্রামে আজ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ বৈষম্যবিরোধী মামলা বাণিজ্য: চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি, পাচ্ছেন অভিবাসীরা গণভোটে কেন এত বিতর্ক, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের
Headline
Wellcome to our website...
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই
প্রকাশ কাল | মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
চট্টগ্রাম,-৪ আসনে, বিএনপি, চেয়ারম্যানের, উপদেষ্টা, আসলাম চৌধুরী, এবং চট্টগ্রাম-২ আসনে, বিএনপির, প্রার্থী, সারোয়ার আলমগীরের, ধানের শী,ষ প্রতীকে ভোট, করতে, কোনো বাধা নেই, বলে ,আদেশ, দিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । Qtv Bangla

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংক লিমিটেডের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি) থেকে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ এরই মধ্যে স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে রায় দেয়। রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও পরে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন ওই অভিযোগ দায়ের করেছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হন।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বর্তমানে পুরো মাত্রায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, শুরুতে সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন না পেলেও জনমতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

এই পাতার আরো খবর
Our Like Page