মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থের অপব্যবহারের অভিযোগ শুল্ক কমলেও বাড়ছে দাম: স্মার্টফোন বাজারে সিন্ডিকেট এক্স একাউন্ট হ্যাকারীদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ঢাবি শিক্ষিকা মোনামীর মন্তব্য চট্টগ্রামে আজ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ বৈষম্যবিরোধী মামলা বাণিজ্য: চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি, পাচ্ছেন অভিবাসীরা গণভোটে কেন এত বিতর্ক, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের
Headline
Wellcome to our website...
১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন: টাঙ্গাইলে তারেক রহমান
প্রকাশ কাল | রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
তারেক রহমান, টাঙ্গাইল, বিএনপি, নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ভোটকেন্দ্র, ধানের শীষ, নির্বাচনি পথসভা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । Qtv Bangla

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হতে পারে। তিনি বলেন, “৫ আগস্টের পরিবর্তন যদি কেবল রাজনৈতিক পরিবর্তন হয়, তাহলে তা যথেষ্ট নয়। সেই পরিবর্তন হতে হবে মানুষের জীবনের পরিবর্তন। ঠিক তেমনি ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়—এই দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।”

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “১২ তারিখে বাংলাদেশের মানুষ সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ বিগত দিনে সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে ঢাকাসহ দেশের বড় বড় শহরে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও একই সঙ্গে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। “আমরা খুন দেখেছি, গুম দেখেছি, গায়েবি মামলা দেখেছি। পাশাপাশি দেখেছি মেগা মেগা দুর্নীতি। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে,”—বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “এই অবস্থার পরিবর্তন করতে হলে ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। কারণ ১২ তারিখে যদি আমরা ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে যে গণতন্ত্রের ভিত্তি আমরা গড়ে তুলতে চাই, তা বাধাগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহীতামূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না—তার সিদ্ধান্ত নেবে জনগণ। কারণ জনগণই এই দেশের মালিক।”

অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে মিল-কারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব পালন করতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনীত প্রার্থী ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার আটটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলে সফরে এসে এটি তার প্রথম রাজনৈতিক কর্মসূচি বলে জানান দলীয় নেতারা।

এদিকে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল জেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারেক রহমানের সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়।

সব মিলিয়ে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে তারেক রহমানের এই পথসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই পাতার আরো খবর
Our Like Page